আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কাইতি গ্রাম পঞ্চায়েতের পিচ রাস্তার উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( কাইতি ) :- বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী প্রকল্প চালু করেছেন। শিলিগুড়ির ফুলবাড়ি থেকে পথশ্রী প্রকল্পের সূচনা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী।এই প্রকল্পের আওতায় সারা রাজ্য জুড়ে মোট 12 হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা বলা হয়েছে। এই প্রকল্পে বিভিন্ন জেলায় গ্ৰামীন রাস্তা নতুন করে তৈরি করা হবে।

ইতিমধ্যেই পঞ্চায়েত দফতর প্রত্যেক জেলায় ভেঙে যাওয়া রাস্তা চিহ্নিত করে ফেলেছে। তারই এক অংশ হিসেবে পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লক কাইতি গ্রাম পঞ্চায়েতের চক চন্দন পিচ রাস্তা থেকে বৈঠারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা উদ্বোধন করা হলো। সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ার পথে। তাই গ্রামবাসীরা সকলে কাইতি পঞ্চায়েত কে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে শহরের মতো পিচ রাস্তা গ্রামে তৈরি হওয়ায় খুশি গ্রামের সাধারণ মানুষ।

 

See also  এস আই আর এর প্রতিবাদে জয়নগরে তৃনমূল কংগ্রেসের পদযাত্রা হয়ে গেল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি