আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সারা এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে গান্ধীজির জন্মদিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ পরীক্ষার আয়োজন করা হয়েছে খণ্ডঘোষের বেড়ুগ্রামে। সব মিলিয়ে প্রায় 300 জন এর কাছাকাছি মানুষের হেলথ চেক আপের ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য সব মিলিয়ে সাতটি বিভাগ রাখা হয়েছে। সেগুলি হল, মেডিসিন, অর্থোপেডিক, সার্জারি, নাক কান গলা, চক্ষু, দন্ত, গাইনি বিভাগ, এবং শিশু বিভাগ। প্রতিকূল আবহাওয়া কে তোয়াক্কা করে সাধারণ মানুষ স্বাস্থ্য শিবির এসে হাজির হচ্ছেন।

বর্ধমান মেডিক্যাল কলেজের ৯ জন ডাক্তার আজকের এই হেলথ চেক আপের কাজে নিয়োজিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণে মানুষে মানুষে দূরত্ব তৈরি হয়েছে। ভয়,ভীতি কাটিয়ে সচেতনতা বৃদ্ধি করে একাত্ম হতে পারে তার জন্যই অমূল্য সময় বের করে ডাক্তারবাবু রা চলে এসেছেন সাধারণ মানুষের চিকিৎসা করতে। প্রত্যন্ত গ্রামের মানুষরা চিকিৎসা পরিষেবা পেতে কার্যত হিমশিম খেতে হয়।

অনেক সময়ে বিনা কারণে কিছু অসাধু মানুষের মধ্যস্থতায় ডাক্তারবাবুদের ভুল বোঝেন সাধারন মানুষ। তাই ডাক্তার এবং সাধারন মানুষদের মধ্যে যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলতে, ডাক্তাররা যে সব সময় সাধারণ মানুষের চিকিৎসা নিয়োজিত থাকবেন একথা সকলের কাছে জানিয়ে দিতে আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নিল সারা এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট।

See also  পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদের অভিযোগ, ঘটনাস্থলে সাংসদ কীর্তি আজাদ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি