আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৩০০ বছর ধরে চলে আসছে দত্ত বাড়ির সরস্বতী পূজা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
ছবি :- মৌসম দত্ত

পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের উখরিদ গ্রামের দত্ত বাড়ির সরস্বতী পূজা দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় চলে আসছে l আনুমানিক প্রায় ৩০০ বছরের এই পূজা l এই পূজার মূল বৈশিষ্ট্য বংশপরম্পরায় দেবীর একই প্রতিমূর্তি প্রত্যেক বছর করা হয় l পরিবারের দুই বয়স্ক সদস্য শ্রী শম্ভুনাথ দত্ত এবং শ্রী মধুসূদন দত্ত এর কাছে জানা যায় যে এই পূজা স্বর্গীয় পূর্ণচন্দ্র দত্তের বা তার আগে থেকে বংশপরম্পরায় চলে আসছে , এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে l মধুসূদন বাবু বলেন যে এই দেবী এতই জাগ্রত যে কোন এক বছর আর্থিক অনটনের জন্য এই পূজা করা সম্ভব হয়নি তাই ঘটে পূজা করে রেখে দেওয়া হয় l কিন্তু হঠাৎ দেবীর ম্যাটটি এমন ভাবে দুলতে থাকে যে আমরা সবাই মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং অঙ্গীকার করি যে যেমন ভাবেই হোক এই পূজা আমরা চালিয়ে যাবো l এই পূজা উপলক্ষে ছোটখাটো নাটক , অনুষ্ঠান এবং ছোট বাচ্চাদের নিয়ে খেলাধুলার ব্যবস্থা করা হয় এবং শেষের দিন খিচুড়ি ভোগের আয়োজন করা হয় l


See also  দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তার বেহাল দশা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে রাস্তায় ধানগাছ রোপন করে বিক্ষোভ গ্রামবাসী দের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি