পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ পাঠানপাড়া য় খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক এর কার্যালয় উদ্বোধন করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলার সহ-সভাধিপতি দেবু টুডু, ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য তথা ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, গলসী ২ ব্লকের ব্লক সভাপতি বাসুদেব চৌধুরী সহ ১৭ টি অঞ্চলের প্রধান উপপ্রধান ও দলীয় নেতৃত্ব রা।
প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলার সহ সভাধিপতি দেবু টুডু। পরে কার্যালয় এর প্রবেশ মুখে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন। দেবু টুডু বলেন এই কার্যালয়ের ভিত্তিস্থাপন করেছিলাম।৯ মাসের মধ্যে বিধায়ক এর কার্যালয় উদ্বোধন হয়ে গেল। ১৭ টি গ্রাম পঞ্চায়েতের সাহায্যে র হাত বাড়িয়ে দে ওয়ার জন্যই এত তাড়াতাড়ি এই কার্যালয় উদ্বোধন হলো।
Krishaksetu Bangla
২১ সালের নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে সবকটি আসনেই আমরা জয়লাভ করবো। তার একমাত্র কারণ দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের পাশে এবং মানুষের সাথে থাকার যে দায়িত্ব দিয়েছিলেন সেটা আমরা পালন করেছি। বিধায়ক বলেন ১৭ টি গ্রাম পঞ্চায়েতের সাহায্যার্থে আনুমানিক ১০ লক্ষ টাকা ব্যয়ে এই কার্যালয় তৈরি করা সম্ভব হল।
কার্যালয়ের নামকরণ করা হয়েছে নাগরিক পরিষেবা কেন্দ্র। আমার বিধানসভাএলাকার প্রত্যেকটি নাগরিকের পরিষেবা দেওয়ার লক্ষ্যেই কার্যালয় অফিস। কার্যালয় উদ্বোধন এর পাশাপাশি খণ্ডঘোষ এর পাঠানপাড়া য় একটি সুলভ শৌচালয় উদ্বোধন করেন দেবু টুডু। তিনি আরো বলেন উদ্বোধনের পরই এলাকার বেশ কিছু ছাত্র ছাত্রী তাদের স্কলারশিপের ফরম এর সই করানোর জন্য এসেছিল। উদ্বোধনের কার্যকলাপের সাথে সাথেই আমি তাদের খবরগুলো সই করে দিই।