আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভেঙে পড়ার দু মাসের মধ্যে পূর্বেকার রুপে ফিরলো বর্ধমান জংশন স্টেশান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- দু মাস আগে ভিড়ে ঠাসা যাত্রীদের চোখের সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বর্ধমান জংশন স্টেশানের একাংশ। ৪ঠা জানুয়ারি রাতে হঠাৎতই বর্ধমান জংশন স্টেশানের প্রধান প্রবেশদ্বার,অনুসন্ধান অফিস ও গাড়ি বারান্দা হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনায়  প্রাণও হারান এক যাত্রী । ঘটনার ঘটনার  পর বর্ধমান স্টেশানে ছুটে আসেন পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তারা  দেড়শো বছরের প্রাঢীন বর্ধমান স্টেশানকে ফের পূর্বেকার অবস্থায় ফিরিয়ে দেবার আশ্বাস দেন । সেইমত পুণর্গঠনের কাজ শুরু করেদেন প্রযুক্তিবিদরা । কাজ শেষ হতেই রবিবার এডিআরএম  সুমিত নুরুলার উপস্থিতিতে খুলে দেওয়া হল বর্ধমান জংসন স্টেশানের  মূল প্রবেশদ্বার । স্টেশানের ভিতরের মধুবনি চিত্র সহ সবকিছু আগের মতোই রূপ পাওয়ায় বর্ধমানবাসীর পাশাপাশি খুশি যাত্রীরা । এদিন এডিআরএম সুমিত নরুলা সহ পূর্ব রেলের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল বর্ধমান স্টেশন পরিদর্শন করেন। দীর্ঘক্ষন তারা যাত্রী পরিষেবার নানাদিক  খুঁটিয়ে দেখেন। ঘুরে দেখেন নতুন করে গড়ে তোলা অংশটি। সবকিছু  দেখে তারা সন্তোষ প্রকাশ করেন । সুমিত নরুলা জানিয়েছেন; আরো কিছু পরিকল্পনা রয়েছে বর্ধমান জংশন স্টেশানকে   কেন্দ্র করে।দুই মাসের মধ্যে পুনঃনির্মান কাজ শেষ করে বর্ধমান স্টেশন কে অনেকটাই আগের রূপেই ফিরিয়ে দিতে পারাগেছে । 

See also  জমি জালিয়াতি কে বিদ্যুতের পোলে বেঁধে গ্রামবাসীরা কিভাবে মারল দেখুন ভিডিও সহ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি