আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুন্ডেশ্বরী নদী থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
শুভজিৎ ঘোষ ( আরামবাগ ) :- মুন্ডেশ্বরী নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার মলয়পুর বালিয়া এলাকায়। মৃত মহিলার নাম রুমা সাঁতরা (৫০)।স্থানীয় সুত্রে জানা যায় প্রতিদিনের মত বুধবারেও মুন্ডেশ্বরী নদী তে মাছ ধরতে গিয়েছিল।
তারপর থেকে সন্ধ্যা থেকে ওই মহিলার খোঁজ মিলেনি ।বাড়ির লোকজন সারারাত খোঁজাখুঁজি করলেও খোঁজ মিলে নি ওই মহিলার।এরপর আজ স্থানীয় বাসিন্দারা মুন্ডেশ্বরী নদীর মধ্যে ওই মহিলার মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় আরামবাগ থানায় ।ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃত মহিলার ভাই পো জানায় প্রতিবেশীর সাথে দুই মাস আগে অশান্তি হয় সেই সময় তারা কাকিমা কে হুমকি দেয় যেদিন একা পাবে তাঁরা খুন করবে।
তবে আমরা মৃত দেহের মাথায় ও ঘারে আঘাতের চিহ্ন রয়েছে। তারই জেরে খুন হয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খুনের কিনারা করতে পুলিশ কুকুরের দাবি তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওই মহিলার মৃতদেহটির মাথায় আঘাতের চিহ্ন আছে। এই ঘটনায় আরামবাগ থানার পুলিশ তদন্তে নেমেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
See also  দীর্ঘ ৩৯ দিনের লড়াইয়ের শেষে বারাসাতে মৃত্যু, “অযথা আতঙ্ক নয়, সচেতন থাকুন” বার্তা Nipah virus infection নিয়ে West Bengal Health Department-এর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি