আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২ টাকায় মিলবে ১ লিটার বিশুদ্ধ পানীয় জল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সৌমিত্র গাঙ্গুলী
সানসোল বাস স্ট্যান্ডে আসা মানুষদের আর বেশী টাকা দিয়ে জল কিনে খেতে হবেনা। বাস স্ট্যান্ডে মাত্র ২ টাকা দিয়ে মিলবে ১ লিটার বিশুদ্ধ পানীয় জল। যা আজ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক!মন্ত্রী মলয় ঘটক বলেন, সারা রাজ্যে যেখানে বেশী মানুষের সমাগম সেখানেই পিএইচই দপ্তরের সাহায়্যে ওয়াটার এটিএম বসানো হচ্ছে। আসানসোল বাস স্ট্যান্ডেও ওয়াটার এটিএম বসানো হল।

তিনি বলেন, আসানসোল বাস স্ট্যান্ডে আসানসোল ছাড়াও দূর দূরন্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। তাদের পানীয় জল কিনতে হলে ১০ থেকে ১৫ টাকা ব্যয় করতে হয়। সাধারন মানুষের কথা ভেবেই এটিএম বসানো হয়েছে। মাত্র ২টাকায় পাওয়া যাবে ১ লিটার বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল। প্রখর গ্রীষ্মে আর সাধারন মানুষকে ঠান্ডা পানীয় জলের জন্য ভাবতে হবেনা। এই ওয়াটার এটিএম থেকে বহু মানুষ উপকৃত হবে বলে জানান তিনি

See also  জয়নগরে বিদ্যুৎ এ মৃত কুলতলির এক শ্রমিক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি