আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেয়ের জন্মদিন পড়ুয়াদের সঙ্গে ভাগ করে পালন প্রধান শিক্ষকের জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : নিজের মেয়ের জন্মদিনকে অন্যরকমভাবে পালন করলেন জয়নগরের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।মেয়ের জন্মদিনের আনন্দ নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুলের পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।শনিবার জয়নগর থানার গাববেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মেয়ের দশম জন্মদিন উপলক্ষে প্রায় ২৫০ জন পড়ুয়ার জন্য আয়োজন করা হয় বিশেষ ভোজের।স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম রায় জানান, রাজ্য সরকারের মিড ডে মিল প্রকল্পের অধীনে পড়ুয়াদের মধ্যে ‘তিথি ভোজন’ আয়োজনের সুযোগ রয়েছে।

সেই উদ্যোগকেই কাজে লাগিয়ে মেয়ের জন্মদিনের আনন্দ স্কুলের পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।এদিন স্কুলের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রীর জন্য ছিল জমজমাট মেনু। পোলাও, কাশ্মীরি আলুর দম, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং আইসক্রিম দিয়ে সাজানো হয় দুপুরের খাবার। একসঙ্গে এত রকমের সুস্বাদু খাবার পেয়ে খুদে পড়ুয়াদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দ। পেট ভরে খাবার খেয়ে খুশি পড়ুয়ারাও।শুধু খাওয়া দাওয়াই নয়,এদিন পড়ুয়াদের উৎসাহ বাড়াতে স্কুলে আয়োজন করা হয় একটি কুইজ প্রতিযোগিতারও। পড়ুয়ারা উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়।


প্রধান শিক্ষক অরিন্দম রায় বলেন, মেয়ের জন্মদিনের আনন্দ যদি স্কুলের এতগুলি শিশুর মুখে হাসি ফোটাতে পারে, তাহলে তার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। ভবিষ্যতেও এভাবেই বিভিন্ন উপলক্ষে পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ সারা বছর ধরে চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।প্রধান শিক্ষকের এই উদ্যোগে স্কুলের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যেও প্রশংসার সুর শোনা যায়। জন্মদিন পালনের এমন উদ্যোগ যে শুধু আনন্দের নয়, শিশুদের মধ্যে ভাগ করে নেওয়ার মানসিকতা ও সামাজিক মূল্যবোধও গড়ে তুলতে সাহায্য করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি