আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মোটর ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষের মৃত বাইক চালক।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মোটর ভ্যান ও বাইক চালকের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক। মৃত বাইক চালকের নাম সজল চক্রবর্তী। তার বাড়ি রায়না থানার অন্তর্গত বাজিতপুর গ্রামে। মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। এলাকাবাসী সূত্রে জানা যায় সজল চক্রবর্তী একজন মাছ চাষী এবং সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসার কাজে বেরিয়েছিলেন তিনি। ব্যবসার কাজ সেরে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বর্ধমান – শ্যামসুন্দর রাস্তায় আহ্লাদীপুর বাজার এর কাছে মোটর ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয়।

বাইক থেকে ছিটকে পড়ে যান সজল। রায়না থানায় দুর্ঘটনার খবর পৌঁছাতেই গুরুতর অবস্থায় থাকা সজল কে তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া নেমে আসে। মোটর ভ্যান এবং মোটর ভ্যান এর চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি