আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ব্রাইডাল ও রাখিতে রাধারানীর সাজ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- নবজাত মডেলদের নিয়ে ব্রাইডাল ও আসন্ন রাখি উৎসব উপলক্ষে রাধারানীর বিভিন্ন সাজের ওপর অনুষ্ঠিত হল এক অনবদ্য গ্লাম শুট। ঐতিহ্য, আধুনিকতা ও নান্দনিকতার মেলবন্ধনে আয়োজিত এই বিশেষ ফটোশুটে মডেল হিসেবে অংশ নেন ঈষিতা ঘোড়াই, প্রিয়া রায়, সুশীলা দাস, স্নেহা দাস, উৎসা বন্দ্যোপাধ্যায়, দিশানি রায়, মৌমিতা দে, সঙ্গীতা দাস, সুরভি মজুমদার, তৃষা পাল, টিনা মণ্ডল, কবিতা গুপ্তা ও মৌত্রিশা সরকার।

মডেলদের সাজিয়ে তুলতে ছিলেন প্রসাধনী শিল্পীদের একটি দক্ষ দল। তাঁদের মধ্যে ছিলেন চন্দ্রিমা ঘোষ সাহা, অর্পিতা সাহা, বান্টি হালদার, প্রিয়া চট্টোপাধ্যায়, সঞ্জনা নস্কর, সুপর্বা দে বসাক, সৌমিত্রী চৌধুরী, শতাব্দী দাস, মধুমিতা দত্ত, ডালিয়া প্রামানিক, লক্ষ্মী বর ও সর্বানী দত্ত। এই বিশেষ উদ্যোগের আয়োজক দেবশ্রী ঘোষ ও ঈশানজিৎ ঘোষ। পুরো শুটের মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক কৌশিক নাথ। নতুন প্রজন্মের মডেলদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি এই গ্লাম শুটে উৎসবের আবহে রাধারানীর নানা সাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।

See also  আন্তর্জাতিক মৈত্রী দিবসে মালয়েশিয়ার সরকারি বিদ্যালয়ের আমন্ত্রণে ভারতের ড. তরুণ পালের আন্তর্জাতিক বক্তৃতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি