আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হামিমের পর গ্রেফতার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা, আইএসআই-যোগের অভিযোগে তৎপর STF

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হামিম মণ্ডলের পর এবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর হাতে গ্রেফতার হলেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা সরকার। এই মামলায় এটি দ্বিতীয় গ্রেফতারি। টাওয়ার লোকেশনের সূত্র ধরে শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে পূর্ব বর্ধমানের বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে।


তদন্তকারী সূত্রের দাবি, শাহজাদ গোষ্ঠী, আইএসআই-সহ পাকিস্তানের একাধিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে অর্পিতার সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তান থেকে তাঁর সঙ্গে যোগাযোগ রাখা হতো।


সূত্রের আরও দাবি, হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে অপহরণের অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছিল। তবে এখনও পর্যন্ত এমন কোনও অপহরণের ঘটনা বাস্তবে ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সেই দিকটি খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে STF।

See also  আবারও জামালপুরে আক্রান্ত পুলিশ- ভাঙচুর পুলিশের গাড়ি- গ্রেপ্তার দুই অভিযুক্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি