উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর:- বারুইপুরের সূর্যপুর কান্ডে রবিবার রাতে গ্রেফতার হওয়া সিপিআইএম নেতা লাহেক আলির জামিনের আবেদনের রায় দান স্থগিত করে দিলো বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক সোমবার।বারুইপুর কান্ডে ধৃত সিপিআই(এম) নেতা লাহেক আলির জামিন মামলার রায় দান স্থগিত রাখলো আদালত।রবিবার রাতে লাহেককে তার বাড়ি থেকে আটক করে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পরে তাকে গ্রেপ্তার করা হয়।সোমবার সকালে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় লাহেক আলিকে।এদিন আদালতে তোলার সময় লাহেক আলি বলেন, ‘মিথ্যা অভিযোগে রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে।’ গত ৫ ই জুলাই নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরের সূর্যপুর অঞ্চল। পুলিশের বিরুদ্ধে নৃষ্কিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীদের সেই বিক্ষোভে সামিল হন লাহেক।বিজেপির তরফে লাহেক আলি, সুজন চক্রবর্তী সহ একাধিক সিপিআই(এম) নেতার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা।
রবিবার রাতে অশান্তি ছড়ানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছে লাহেক আলিকে।গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা পুলিশের ওপর হামলা করেছে এবং এই ঘটনা ঘটনোর জন্য উষ্কানি দিয়েছে তাদের ছাড়া হবে না। ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে যারা পুলিশের গাড়িতে ভাঙচুর করেছে, রেল লাইন উপড়ে দিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। কেউ কেউ ০ থেকে ১ হয়েছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে উষ্কানি দিচ্ছে।’







