উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে সংগঠনের নিচুতলার ওপর জোর দিচ্ছে।আর তাই দীনদয়াল উপাধ্যায় দুদিনের বিশেষ প্রশিক্ষন শিবির হয়ে গেল জয়নগরে।সারা রাজ্যে জুড়ে সংগঠন বাড়ানোর উদ্দেশে এই কাজ চলছে।বুধবার বিকাল থেকে জয়নগর সাংগঠনিক জেলার জয়নগর তিন নং মন্ডলের উদ্যোগে বৈদ্যে কমপ্লেক্স ও আমন্ত্রণ কমপ্লেক্স এই শিবির অনুষ্ঠিত হয়।

যাতে জয়নগর তিন নং মন্ডলের ৫০ জন কর্মী সমর্থক অংশ নেন।বৃহস্পতিবার এই শিবিরে উপস্থিত হন বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চ্যাটার্জী,সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপংকর জানা, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর,সাধারণ সম্পাদক অলোক হালদার, তিন নং মন্ডল সভাপতি শংকর চক্রবর্তী।মূলত সংগঠনকে কিভাবে আরো মজবুত করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয় এই শিবিরে।











