আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হাই কোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, বুধবার কলকাতায় মিছিল করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
কলকাতার রাস্তায় বুধবার (৮ জুলাই) মিছিল করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মিছিলের জন্য একাধিক শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার আদালতের নির্দেশে জানানো হয়েছে, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে।


আদালতের নির্দেশ অনুযায়ী, মিছিল চলাকালীন রাস্তার একটি লেন সবসময় যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। এছাড়াও, মিছিলের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। আদালত আরও স্পষ্ট জানিয়েছে, মিছিলে সর্বাধিক ১,০০০ জন অংশগ্রহণ করতে পারবেন।


জানা গিয়েছে, কালীঘাট তৃণমূলের অভিযোগ ছিল, বুধবার তাদের পরিকল্পিত মিছিলের অনুমতি দিচ্ছিল না পুলিশ। মিছিলের বিষয়বস্তু নিয়ে জল্পনা থাকলেও তা বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।


পুলিশের অনুমতি না মেলায় কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাই কোর্ট-এর দ্বারস্থ হন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য-এর বেঞ্চে মামলার আবেদন জানানো হলে আদালত মামলা গ্রহণের অনুমতি দেয়। পরবর্তীতে শুনানি শেষে বিচারপতি শর্তসাপেক্ষে মিছিল আয়োজনের অনুমতি দেন।


আদালতের নির্দেশ মেনে নির্ধারিত রুট, সময় এবং অংশগ্রহণকারীর সংখ্যা অনুসরণ করেই বুধবারের মিছিল অনুষ্ঠিত হবে।

See also  ১০০ দিনের কাজ কতটা হয়েছে খতিয়ে দেখতে এলেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ও বিডিও

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি