আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলার বাঁকুড়া মোড়ে বর্ধমান আরামবাগ রোডের ধারে সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হলো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( পূর্ব বর্ধমান ) :- 
পূর্ব বর্ধমান জেলার বাঁকুড়া মোড়ে বর্ধমান আরামবাগ রোডের ধারে সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হলো। লকডাউন এও থেমে নেই অ্যাক্সিডেন্ট। মাঝে মাঝেই বেশ কিছু দুর্ঘটনা উঠে আসছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। তাই এদিন বাঁকুড়া মোড় সংলগ্ন এলাকায় বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং সেহারাবাজার ট্রাফিক ওসি সহায়তায় সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হলো।
এদিন বাইকে আলাদাভাবে স্টিকার লাগানো হয়। যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পড়তে বলে সচেতনতা ছড়িয়ে দেবার পাশাপাশি সাবধানে যাতায়াত করার বার্তাও দেওয়া হয়। এই উদ্যোগের পর থেকে সকলে মনে করছেন অ্যাক্সিডেন্টের পরিমাণ কিছুটা হলেও কম হবে।

 

 

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি