আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাইকেল চুরির অভিযোগে গ্রেফতার এক জয়নগরে

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সাইকেল চুরির অভিযোগে গ্রেফতার এক জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জয়নগর থানার গৌড়ের হাট এলাকায় প্রায়দিন সাইকেল চুরির ঘটনা বেড়ে চলেছে।কেউ সাইকেল রেখে দোকানে ঢুকলে বেরিয়ে এসে আর সাইকেল পায়না।মূহুর্তের মধ্যে সাইকেল চুরি হয়ে যায়।

আর এলাকার মানুষের পক্ষ থেকে জয়নগর থানায় এই চুরির অভিযোগ দায়ের করা হয়। আর তার পরেই তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গৌড়ের হাট বাজার এলাকা থেকে ঝন্টু মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতের বাড়ি জয়নগর থানার রামচন্দ্রপুর এলাকায়।ধৃতকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

See also  সরকারি উদ্যোগে রান ফর যোগা কর্মসূচি পালন জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি