আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নার বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ে সাইবার সচেতনতা সেমিনার, ছাত্রছাত্রীদের সতর্ক করলেন পুলিশ আধিকারিক

krishna Saha

Published :

Bujrukdighi High School
WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান: সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রীদের সচেতন করতে পূর্ব বর্ধমানের রায়নার বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ে একটি সাইবার সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়। সেহারাবাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ ফাঁড়ির অফিসার-ইন-চার্জ রনেন্দ্রনাথ মণ্ডল।

সেমিনারে তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ, যেমন অনলাইন প্রতারণা, ভুয়ো লিঙ্ক, ওটিপি জালিয়াতি, সোশ্যাল মিডিয়া প্রতারণা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, সাইবার অপরাধের ফাঁদ থেকে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী।

তিনি ছাত্রছাত্রীদের প্রযুক্তির সঠিক ব্যবহার এবং অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়। এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতে সাইবার অপরাধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

See also  পশ্চিবঙ্গে দ্বিতীয় আয়ুর্বেদিক জীবানুনাশক টানেল তৈরি কৃতিত্ব দেখালো মেমারির স্কুলের পড়ুয়া ও মেন্টররা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি