আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মিরেপোতা বাজারে বিজেপির বিধায়ক কার্যালয়ের উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, রায়না:- পূর্ব বর্ধমান জেলার রায়না-১ ব্লকের সেহারা অঞ্চলের মিরেপোতা বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নতুন বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করা হলো রবিবার রাতে। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন স্মৃতি কণা বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তিনি জানান, প্রতি মাসে দু’দিন এই কার্যালয় থেকে সাধারণ মানুষের জন্য সরাসরি পরিষেবা প্রদান করা হবে।

এছাড়াও কার্যালয়টি প্রতিদিন খোলা থাকবে এবং এলাকার যে কোনও মানুষ তাঁদের সমস্যা বা প্রয়োজন নিয়ে এখানে আসতে পারবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা কাশীনাথ পাত্র, রায়না বিধানসভার কনভেনার মৌ গুপ্ত , রায়না ৩ নম্বর মণ্ডলের সভাপতি মানষ দাঁ-, খণ্ডঘোষ পাঁচ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক অজিত সাঁতরা সহ এলাকার বিজেপি কর্মী ও সমর্থকেরা।

উদ্বোধনের পর উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। নতুন এই বিধায়ক কার্যালয় এলাকার সাধারণ মানুষের সঙ্গে জন প্রতিনিধিদের যোগাযোগ আরও সুদৃঢ় করবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব।

See also  খণ্ডঘোষ ব্লকের লোদনা অঞ্চলে লোদনার মাঠে এমেলে কাপ নামে খেলা হবে দিবস পালন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি