আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জমি বিবাদে ভাইয়ের হাতে নৃশংসভাবে দাদা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত ভাই ও তার স্ত্রী জয়নগরের বহড়ুতে

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বহড়ু : জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে দাদা খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ভাই ও তার স্ত্রী।জয়নগর থানার বহড়ু এলাকার ঘটনা।ধারালো অস্ত্র দিয়ে সম্প্রতি কুপিয়ে খুন করা হয় দুধকুমার বৈদ্য(৪২)কে। অভিযোগ খুড়তোতো ভাই নিমাই বৈদ্যর বিরুদ্ধে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল,দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিবাদ ছিল দুই পরিবারের মধ্যে, পেশায় মাছ ব্যাবসায়ী দুধ কুমার বৈদ্য সম্প্রতি বহড়ু বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরে অন্ধকার রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা।

দুধ কুমার বৈদ্যের পরিবারের অভিযোগ খুড়তুতো ভাই নিমাই বৈদ্যর সঙ্গে জমি জায়গা ও পুকুর নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল।জমি সংক্রান্ত বিবাদের জেরেই নিমাই বৈদ্য তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে খুন করেছে।ওদিন রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে পাঠায় জয়নগর থানার পুলিশ।আর এই ঘটনার পর থেকে নিমাই বৈদ্য ও তার পরিবারের লোকজন পলাতক ছিলো।এর পরে ঘটনার তদন্তে নেমে জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে এস আই রাজীব সাউ ১৩ ই জুনের রাতে জয়নগর থানার বহড়ুর দক্ষিন মিঠানির বাড়ি থেকে পলাতক নিমাই বৈদ্যের বাবা পাঁচু বৈদ্যকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজত নেয় পুলিশ।

আর ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সূএ মারফত ও মোবাইলের সূত্র ধরে শনিবার সন্ধ্যায় এস আই রাজীব সাউ সোনারপুর থানার কামরাবাদ এলাকা থেকে এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মৃতের দাদা নিমাই বৈদ্য(৪০) ও তার স্ত্রী ঝুমা বৈদ্য(৩৭)কে।ধৃতদের বাড়ি জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের বহড়ুর উওর মিঠানি এলাকায়।ধৃতকে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে তদন্তকারি পুলিশ আধিকারিক।আর ধৃতদেরকে নিজেদের হেফাজতে রেখে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।

See also  বিশ্ব মৌমাছি দিবস পালন করা হলো নিমপীঠ কে বি কে তে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি