আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাসন্তীতে তৃনমূল ছেড়ে দেড় শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন কংগ্রেসে

krishna Saha

Published :

Trinamool in Basanti
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বাসন্তী : রাজ্যে পালাবদলের পর থেকে তাসের ঘরের মতন ভেঙে চলেছে তৃনমূল কংগ্রেস। ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। পরিষদীয় দলের পাশাপাশি ভেঙে টুকরো হয়ে গিয়েছে সংসদীয় দলও। আর রক্তক্ষরণ জারি রয়েছে তৃণমূলের তৃণমূল স্তরেও। আগেই কংগ্রেস নেতারা ঘাসফুল শিবিরের কর্মীদের তাঁদের দলে আসার জন্য দরজা খুলে দিয়েছেন। এবার যেন তাতেই হাতের হাত আরও শক্ত হচ্ছে।

এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালিতে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। প্রায় দেড়শো তৃণমূল কর্মী সমর্থক দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন।শুক্রবার সোনাখালিতে আয়োজিত একটি কর্মসূচিতে কংগ্রেসের জেলা সভাপতি তপন মন্ডলের উপস্থিতিতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।দল ত্যাগীদের দাবি, রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর দলের অস্তিত্বই আজ ঘোরতর সঙ্কটে। এই অবস্থায় এলাকায় থমকে যাওয়া উন্নয়নের গতি আনতেই তারা কংগ্রেসের হাত ধরেছেন।অন্যদিকে এই দলবদলকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে কংগ্রেস নেতৃত্ব।

তাঁদের দাবি, তৃণমূল ছেড়ে মানুষের এই যোগদান আগামী দিনে এলাকায় কংগ্রেসের হাতকে আরও শক্তিশালী করবে।তাঁদের মতে,রাজ্যের যে রাজনৈতিক অবস্থা রয়েছে তাতে দিনে দিনে মানুষের কাছে কংগ্রেস আবার নতুন করে গ্রহণযোগ্য হয়ে উঠছে।কংগ্রেস নেতা মণিরুল ইসলাম সর্দার বলেন, আগামীতে এদের হাত ধরে অনেকেই কংগ্রেসে আসবে। ইতিমধ্যেই অনেকে আসতেও চাইছে। আজকের যোগদানের মাধ্যমে আমাদের এলাকায়, আমাদের ব্লকে কংগ্রেসের শক্তি যে আরও অনেক বেড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। আরও যোগদান হবে। রাহুল গান্ধীর হাত আরও শক্ত হবে, অধীর চৌধুরীর হাত শক্ত হবে,শুভঙ্কর সরকারের হাত শক্ত হবে।বিজেপি বিরোধী শক্তি সংঘবদ্ধ হবে।

See also  কালীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফার বর্ণাঢ্য মনোনয়ন শোভাযাত্রা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি