আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট: উপকূলের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু : ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে জোরালো প্রাক-বর্ষার বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে বইছে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করেছে হাওয়া অফিস।


আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এর মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন দফায় দফায় এই রকম ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ের কারণে কোথাও কোথাও গাছ ভেঙে পড়া বা সাময়িক যানজটের আশঙ্কা থাকছে।


আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনচারেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই অস্বস্তিকর গরম থেকে মিলবে স্বস্তি, তবে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে পাকা বাড়ির নীচে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

See also  দামোদরে জল বাড়তেই রায়নার হিজলনায় সড়কপথে নামলো বড় ধস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি