আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজেপির জেলা নেতার বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা কুলতলিতে,আটক দুই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : বিজেপি নেতার বাড়িতে এবার রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।রবিবার মধ্যরাতে কুলতলি বিধানসভার বকুলতলা থানার মনিরতট পঞ্চায়েতের মধ্য খড়িবাড়ি এলাকায় বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি আব্দুল মান্নান লস্করের বাড়িতে রাতের অন্ধকরে দুষ্কৃতীরা বোমাবাজি করে।

বিজেপি নেতার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন,ক্ষমতা হারিয়ে ও এদের দাপট কমেনি।অপরাধ মূলক কাজ করে চলেছে।আইনের উপর ভরসা আছে। আইন আইনের কাজ করুক এটাই চাই।তবে এব্যাপারে তৃনমূল কংগ্রেসের তরফে কোনো মতামত পাওয়া যায় নি। সোম বার বেলায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার পুলিশ।আর এই ঘটনায় দুজন কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বকুলতলা থানার পুলিশ।

See also  ভোটের আবহে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিজেপিতে যোগ দেওয়া নেতার উপর হামলার অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল নেতা সহ তিনজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি