আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মারধোর ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের মেমারীর তৃণমূল নেতা সুদীপ্ত ভান্ডারী ওরফে( রাজুকে) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোফগন্তার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মারপিট এবং তোলাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।

 

 

সেই মামলার তদন্তে নেমে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পেশ করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ উঠছিল। তবে এই গ্রেপ্তারির ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

যদিও অভিযুক্তকে জিজ্ঞাসা করা হলে, অভিযুক্তের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি