আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“মেদিনীপুর সব সময় এগিয়ে ছিল, থাকবেও” — শুভেন্দুর মুখ্যমন্ত্রীত্ব নিয়ে অকপট দেব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ঘাটালের বিদায়ী সাংসদ ও। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, “ভাল তো! মেদিনীপুর সব সময়ে এগিয়ে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।”

 

 

 

রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে নিজের জেলা মেদিনীপুর-এর প্রতি আবেগকেই তুলে ধরেছেন অভিনেতা-সাংসদ। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী ও দেব— দু’জনেরই শিকড় মেদিনীপুরে। এদিন টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়েও মুখ খোলেন দেব। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে চলা তথাকথিত ‘ব্যান সংস্কৃতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,
“ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের ওপর নিয়মের বোঝা চাপবে না। সুষ্ঠুভাবে কাজ হবে ও কাজের পরিমাণ বাড়বে— যদি আগের ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়।”

 

 

 

রাজনৈতিক পরিবর্তনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন দেব। যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে রাজনীতির চেয়ে অভিনয় ও সিনেমার কাজেই বেশি মন দিতে চান তিনি। দেবের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর চর্চা।

See also  পূর্ব মেদিনীপুর জেলার এগরায় চলন্ত গাড়িতে আগুন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি