আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবাস যোজনায় তোলাবাজির অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেফতার!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হাসনাবাদ :- উত্তর ২৪ পরগনার হাসনাবাদে আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। ধৃতের নাম সঞ্চিতা ঋষি দাস। তিনি হাসনাবাদের আম্লানি গ্রাম পঞ্চায়েতের সদস্য বলে জানা গিয়েছে।

 

অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা তোলা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠছিল সঞ্চিতা ঋষি দাসের বিরুদ্ধে। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে হাসনাবাদ থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে রবিবার সঞ্চিতা ঋষি দাসকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

See also  বিধায়ক বেচারাম মান্নার বাড়িতে গিয়ে দেখা করলেন হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি