আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইন্দাসে ঐতিহাসিক বিজয় মিছিল, জনসমুদ্রে মুখর বগাজল-মহেশপুর-মনোহরপুর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি, ইন্দাসঃ- বিজয়ের উচ্ছ্বাসে রবিবার মুখর হয়ে উঠল ইন্দাস থানার অন্তর্গত বগাজল, মহেশপুর, মনোহরপুর ও আদিবাসী পাড়া এলাকা। বগাজল থেকে শুরু হওয়া বিশাল বিজয় মিছিল গ্রাম থেকে গ্রামে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় এক বিরাট জনসমুদ্রে। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, সংঘাত ও ক্ষোভের পর এদিন বহু মানুষের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। গ্রামের প্রবীণ নাগরিক থেকে যুব সমাজ, পাশাপাশি মা-বোনেদের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের আবহে ভরে ওঠে। ঢাক-ঢোল, আবির, পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনপথ।

 

 

 

মহেশপুর, মনোহরপুর ও আদিবাসী পাড়ার প্রতিটি মোড়ে দেখা যায় উৎসবের চিত্র। কোথাও মহিলাদের নাচ-গান, কোথাও যুবকদের উদ্দীপনামূলক স্লোগান— সব মিলিয়ে গোটা এলাকা যেন বিজয়ের রঙে রঙিন হয়ে ওঠে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও মিছিলে অংশ নিয়ে শুভেচ্ছা জানান। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, নতুন আশার আলো ও উন্নয়নের প্রত্যাশাতেই মানুষ আজ এই বিজয় উৎসবে শামিল হয়েছেন। তাঁদের দাবি, মানুষের সমর্থন ও বিশ্বাসকে সঙ্গে নিয়েই আগামী দিনে এলাকার উন্নয়নের পথে এগিয়ে যাওয়া হবে। এই বিজয় মিছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানুষের আবেগ, আশা ও প্রত্যাশার এক বৃহৎ বহিঃপ্রকাশে পরিণত হয়। হাজারো মানুষের উপস্থিতিতে ইন্দাসের এই বিজয় উৎসব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

See also  ভরা বর্ষায় দেখা নাই বৃষ্টির, প্রখর তাপদাহে বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে সবজি সহ বিভিন্ন ফসল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি