আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় বিজেপির বিজয় মিছিলে মাতলেন কর্মী-সমর্থকরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার শ্যামসুন্দর অঞ্চলের গোপীনাথপুরে বিজেপির কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সুকান্ত ক্লাবের সামনে জমায়েত হয়ে বিজয় মিছিলে সামিল হন তাঁরা। রাজ্যে ক্ষমতায় আসার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন দলের কর্মী-সমর্থকরা।

 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে কর্মী-সমর্থকরা বিজয় মিছিল করেন। পতাকা, স্লোগান এবং ঢাক-ঢোলের তালে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিজয়ের আনন্দে একে অপরকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সকলেই।

 

 

এই বিজয় উৎসবকে ঘিরে এলাকাজুড়ে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তবে শান্তিপূর্ণভাবেই পুরো কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

See also  রাম ভক্ত সাজা ও মমতাকে নিয়ে কুৎসিত ভাষায় কুৎসা করার চরম মাসুল দিতে হল বিজেপিকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি