আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মন্দিরবাজারে উট পাচারে ধৃত দুই ভিনরাজ্যের বাসিন্দা,উদ্ধার ১৮ টি উট

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মন্দিরবাজার : তীব্র গরমের মধ্যেই মন্দিরবাজারে উটের গাড়ি।আর এই খবর পেয়েই মন্দিরবাজার থানার পুলিশ এলাকায় পৌঁছায়। এক এক করে ১৮ টি উট উদ্ধার করে পুলিশ। উটগুলিকে নিয়ে আসা হয় থানায়।উটগুলিকে চুরি করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।এমনিতেই উট পাচার করা অপরাধ।রাজস্থানে সংরক্ষণের জন্য নিয়ম রয়েছে। ফলে এই সমস্ত বিষয় মাথায় রেখে উট ভর্তি ট্রাক আটক করা হয়েছে।আর এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই ব্যক্তির নাম রোহিত কুমার ও আনসুল যাদব। তাদের বাড়ি উত্তরপ্রদেশে। ওই ব্যক্তিরা উটগুলি মধ্যপ্রদেশ থেকে ট্রাকে করে নিয়ে এসেছিল এই রাজ্যে।

 

উট গুলি কোথায় নিয়ে যাচ্ছিল পাচারকারীরা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদেরকে শুক্রবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। মন্দিরবাজারে পোলের হাট থেকে এই উটগুলিকে বর্তমানে রাখা হয়েছে থানা চত্বরে। গোপন সূত্রে খবর পেয়ে এই উট পাচারের ছক বানচাল করেছে পুলিশ। পুলিশের এই কাজে খুশি স্থানীয়রা।

See also  তান্ত্রিকের প্ররোচনায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ গৃহশিক্ষকের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি