আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হালিশহরে শুটআউট – আহত তৃণমূলের এক কর্মী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হালিশহর:- যখন দুয়ারে ভোট। ভোট প্রচার শেষ, তখনও হালিশরকে শান্ত রাখা গেলো না। ভোটের শেষ দিনের প্রচারের সন্ধ্যায় হালিশহরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক উত্তাপ চড়ল। এই ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। শুটআউটে গুরুতর জখম প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা। তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। দ্বিতীয়দফা ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশবাহিনী।

 

 

 

কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। খাসবাটি নর্থ রোডের বাসিন্দা তৃণমূল কর্মী রাজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় হালিশহরের ৯ নম্বর ওয়ার্ডের মিস্রি পুকুর রোডে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় বাইকে করে কয়েকজন মুখ ঢাকা দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মোট তিন রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। জানা গিয়েছে, একটি গুলি রাজার পেটে লাগে। বাকি দুটি গুলি তাঁর পকেটে থাকা মোবাইলে লাগে বলে জানা গিয়েছে। তাতেই বড় বিপদ এড়ান তিনি। এরপরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মীরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যান।

See also  রাজ্যের চার মন্ত্রীর উপস্থিতিতে সিপিএমকে  কড়া হুঁশিয়ারি দিলেন বর্ধমানের তৃণমূল বিধায়ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি