কালনা :-বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে নমিনেশন ফাইল জমা করতে কালনা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী বাবান ঘোষ। নমিনেশন সম্পন্ন করে বেরিয়ে প্রার্থী বাবান ঘোষ তিনি বলেন, নমিনেশন সম্পন্ন হয়েছে। এরপর দ্বিগুণ গতিতে চলবে প্রচার।

অন্যদিকে তাদের জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলীর দল পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, যে যাবার সে গেছে তাতে দলের কোন ক্ষতি হবে না। ব্লেড কোনদিনও চুলকে ভয় পায় না, যে গেছে সে গেছে যে ঝরে গেছে। তাতে নিয়ে আমাদের কোন যায় আসে না।
আগে রুমাল গায়েব করতো পিসি সরকার,কোভিডের সময় লাস গায়েব করেছে পিসির সরকার, আর এখন কালনার ব্রিজ ও গায়েব করে দিল পিসির সরকার। জাদুঘর পিসি সরকারের থেকেও উনি বেশি জাদু দেখাচ্ছেন।










