আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মোথাবাড়ি ইস্যুতে বিজেপিকে তোপ মমতার, ‘গুজরাট থেকে লোক আনা হচ্ছে’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হরিরামপুর:- মালদার মোথাবাড়ি কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই পরিস্থিতিতে শুক্রবার হরিরামপুরের হাজারীপাড়া মাঠের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাইরের লোক এনে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর কথায়, “গুজরাট থেকে বাসে করে লোক আনা হচ্ছে। বাইরের আউটসাইডারদের এনে সংখ্যালঘুদের উস্কে দেওয়ার চেষ্টা চলছে”।

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, সিআরপিএফ-এর গাড়িতে করে টাকা আনা হচ্ছে এবং এই সংক্রান্ত ভয়েস রেকর্ড তাঁর কাছে রয়েছে। পাশাপাশি মোথাবাড়ি কাণ্ডে ধৃত অভিযুক্তকে রাজ্যের সিআইডিই গ্রেফতার করেছে বলেও জানান তিনি। তাঁর দাবি, ওই ব্যক্তি বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল এবং মুম্বই থেকে এসেছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি রাজ্যে মিম-কে নিয়ে এসেছে এবং আইএসএফ-এর সঙ্গেও তাদের যোগ রয়েছে। তাঁর আরও দাবি, মালদার ঘটনার পিছনে বিজেপির পাশাপাশি কংগ্রেসেরও উস্কানি রয়েছে।

তিনি বলেন, “এনআইএ আসার আগেই আমাদের সিআইডি অভিযুক্তকে গ্রেফতার করেছে”। পাশাপাশি বিহারের নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে তাঁর অভিযোগ, সেখানেও একইভাবে মিমের মতো দলকে ব্যবহার করে ভোটে লাভবান হয়েছিল বিজেপি।

মোথাবাড়ি কাণ্ড ঘিরে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

See also  নিয়ম অমান‍্য : কড়া দাওয়াই বর্ধমান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি