আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অটোতে কাটাই রান্নার গ্যাস সরবরাহের অভিযোগে গ্রেফতার এক জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : যুদ্ধ পরিস্থিতিতে সারা দেশ জুড়ে গ্যাসের সংকট তৈরি হয়েছে।আর এই সময়ে রান্নার গ্যাসের কালো বাজারি কয়েকগুণ বেড়ে গেছে।আর জয়নগর ও আশেপাশের এলাকায় রান্নার গ্যাসকে কাটাই গ্যাস হিসাবে বেআইনি ভাবে অটোতে ভরা হচ্ছে।হোটেল, মিস্টির দোকানে রান্নার গ্যাসে কাজ চলছে।

আর সেই কাটাই গ্যাসের বেআইনি ব্যবসা বন্ধ করতে এবার তৎপর হয়েছিল জয়নগর থানার পুলিশ।জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের তৎপরতায় ও তার নির্দেশ মেনে জয়নগর থানার পুলিশের বিশেষ টিমের তৎপরতায় সম্প্রতি জয়নগর থানার একাধিক এলাকা থেকে তিন জনকে কাটাই গ্যাস বেআইনি ভাবে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করেছিলো জয়নগর থানার পুলিশ।

সেই সময় গ্রেফতার হওয়া তিনজন ছিলো -মানস মন্ডল অরফে বাসুদেব (৫৫), বাড়ি জয়নগর থানার ঢোষার গাববেড়িয়া এলাকায়, সুব্রত মন্ডল,(৩৬)বাড়ি জয়নগর থানার ঢোষা এলাকায় এবং ইস্রাফিল লস্কর (৫১), বাড়ি বকুলতলা থানার কিল্লা দূর্গানগর এলাকায়।

ধৃতদের কাছ থেকে পুলিশ সে সময় বাজেয়াপ্ত করেছিলো ৬ টা ইন্ডেন গ্যাসের খালি সিলিন্ডার, একটি এইচ পি গ্যাস সিলিন্ডার, একটি ওজন মাপার মেশিন,একটি ইলেকট্রিকমোটর রিফিলিং মেশিন পাইপ সহ।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে উঠে আসে সাবির হোসেন মল্লিক অরফে টুটুন (৪৬) এর নাম।

সাবির হোসেন মল্লিক জয়নগর ও বকুলতলা থানা এলাকায় বেআইনি ভাবে রান্নার গ্যাস সরবরাহ করতো।আর বৃহস্পতিবার সে ঢোষা বাজারে গ্যাস সরবরাহ করতে এসে গ্রেপ্তার হয়।ধৃতের বাড়ি নরেন্দ্রপুর থানার কুসুমবা দক্ষিন পাড়া এলাকায়।ধৃতকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ।

See also  দুস্থদের সেবার মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালন করলো পূর্ব বর্ধমানের ‘ইউথ ব্রিগেড ’

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি