উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : চৈত্রের গরমকে উপেক্ষা করে জমজমাট ভোটের প্রচার।বৃহস্পতিবার সকালে জয়নগর বিধানসভার বিজেপি প্রার্থী অলোক হালদার তার ভোটের প্রচার শুরু করেন জয়নগর মজিলপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের যোগী মিত্র শ্মশানের কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে।
এর পর ওই ওয়ার্ডের রাধাবল্লভ মন্দির সহ একাধিক মন্দিরে পুজো দিয়ে পায়ে হেটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন।কথা বলেন পথ চলতি মানুষের সাথে।জয়নগর মিত্রগঞ্জ বাজারের সবজি ও মাছ বাজারে গিয়ে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেন।
তাদের সমস্যা শোনেন।এর পরে ১০ নং ওয়ার্ডের পঞ্চাননতলায় বজরঙ্গবলির মন্দিরে পুজো দেন। পুজো দেন অন্নপূর্ণা মায়ের পুজোতে।তাছাড়া লোকনাথ মন্দির সহ একাধিক জায়গায় পুজো দেন।এদিন বিজেপি প্রার্থী বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ সারেন পৌরসভার একাধিক ওয়ার্ডে।
এদিন প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী অলোক হালদার বলেন,আমার মূল উদ্দেশ্য পিছিয়ে পড়া জয়নগরের উন্নয়ন।দীর্ঘ দশ বছর তৃনমূল কংগ্রেসের বিধায়ক থেকেও জয়নগর উন্নয়নে পিছিয়ে পড়েছে।আমি চাই জয়নগরকে যানজট মুক্ত করতে।পানীয়জল, স্বাস্থ্য সহ সার্বিক উন্নয়নের লক্ষে বিজেপিকে একবার সুযোগ দিন।







