আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“বুথে হারলেই পদ খালি”—তৃণমূল নেতার হুঁশিয়ারিতে চড়ল রাজনৈতিক পারদ! ভোট লুট করার জন্য কর্মীদের চমকানো হচ্ছে প্রতিক্রিয়া বিজেপির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভোটের আগে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রানা ভট্টাচাৰ্য । বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিক -এর সমর্থনে আয়োজিত কর্মী সম্মেলনে তাঁর মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পূর্ব বর্ধমান জেলার, বর্ধমান উত্তর বিধানসভার,বাঘার এক নম্বর অঞ্চলে অনুষ্ঠিত ওই সভায় রানা ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, “সারা বছর তৃণমূলের হয়ে কাজ করব, আর ভোটের সময় প্রার্থী হারবে—এটা মেনে নেওয়া হবে না”।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফল ঘোষণার দিন যদি দেখা যায় কোনও বুথে আমাদের প্রার্থী হেরে গিয়েছেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সেই বুথের সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত নেতাকে পদত্যাগ করতে হবে”।

নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরে তিনি বলেন, “আমার নিজের বুথেও যদি দল হারে, আমিও ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করব”।
এই মন্তব্যে দলীয় কর্মীদের মধ্যে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনই বিরোধী শিবিরও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সংগঠনকে চাঙা করতে এই ধরনের কড়া বার্তা দিচ্ছে তৃণমূল নেতৃত্ব।

উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল বর্ধমান জেলায় ভোটগ্রহণ। তার আগে এই ধরনের মন্তব্য নির্বাচনী আবহকে আরও তীব্র করে তুলল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

তৃণমূল কংগ্রেসের বড় নেতা থেকে শুরু করে ছোট নেতারা প্রত্যেককেই বুঝে গেছে সাধারণ মানুষ পশ্চিমবাংলার জনগণ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন রাজনৈতিকভাবে, প্রতিক্রিয়ায় বললেন বিজেপি মুখপাত্র ডক্টর শান্তরুপ দে।

শান্তরূপ দে তিনি আরও বলেন, ২০২৬ এর যে নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস গো হারা হারবে। তৃণমূল কংগ্রেস বিরোধী আসনটাও হয়তো লাভ করতে পারবে না তাই তৃণমূল কংগ্রেস এখন নিজেদের কর্মীদেরকেই চমকানো- ধমকানো শুরু করেছে ভোট লুট করার জন্য। যতই চমকাক যতই ধমকাক, সাধারন মানুষ তৃণমূল কংগ্রেস-কে প্রত্যাখ্যান করেছে।

See also  অবৈধ সম্পর্কের জেরে বিষপান করে আত্মঘাতী — বর্ধমান মেডিক্যালে ময়নাতদন্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি