আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“একটা ঘোষ পরিবার পানিহাটিকে শেষ করে দিচ্ছে”—বিজেপি প্রার্থী রত্না দেবনাথের তোপ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই আক্রমণাত্মক সুরে শাসক দলকে নিশানা করলেন রত্না দেবনাথ। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি দপ্তরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মানুষকে বলব, আপনারা আসুন লড়াই করুন, জয় আপনাদের হবে। একটা ঘোষ পরিবার পানিহাটিকে শেষ করে দিচ্ছে। আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে”।

আর জি কর-কাণ্ডের নির্যাতিতার পরিচয়ে পরিচিত রত্না দেবনাথ এতদিন ক্যামেরার আড়ালে থাকলেও, প্রার্থী ঘোষণার পর থেকেই সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে নেমেছেন। এদিন সাংবাদিক বৈঠকে তিনি নিজের লড়াইয়ের লক্ষ্য স্পষ্ট করে দেন।

পানিহাটি কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী কলতান দাশগুপ্তকে নিয়েও মন্তব্য করেন রত্না। তিনি বলেন, “কলতানকে নিয়ে কোনও কথা বলতে চাই না। ও আমাদের সন্তানের মতো। ও লড়াই করেছে”।

প্রসঙ্গত, পানিহাটি কেন্দ্রে রত্না দেবনাথের প্রার্থী হওয়ার জল্পনা আগে থেকেই ছিল। বুধবার বিজেপি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করতেই তাঁর বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা। নিজে হাতে বাড়ির বাইরে দলীয় পতাকা লাগাতে দেখা যায় পরিবারের সদস্যদেরও।

প্রার্থী ঘোষণার পর রত্না দেবনাথ বলেন, “প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের। আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে। লড়াইটা হয়তো আমি করব, কিন্তু জিতবে পানিহাটির মানুষই। আমার মেয়ে রোগীদের দেখে এসে বলত, মা কারও কাছে কিছু চাইতে নেই, দিতে হয়। সুযোগ পেলে আমিও সেই চেষ্টাই করব”।

এখন দেখার, এই আবেগঘন বার্তা ও তৃণমূল বিরোধী সুর কতটা প্রভাব ফেলে পানিহাটির নির্বাচনী লড়াইয়ে।

See also  পুজোর অনুদানের রায় দিল হাইকোর্ট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি