আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিমতা পাঠানপুর বাজারে জনসংযোগে ভিড়, “আবার জিতবে বাংলা”—আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরকদমে চলছে প্রচার ও জনসংযোগ। বৃহস্পতিবার লক্ষ্মীবারের সকালে উত্তর দমদম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিমতা পাঠানপুর মাছ বাজারে প্রচারে নামলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্য।

বাজারে ঢুকে হাসিমুখে দু’হাত জোড় করে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। এম বি রোড ধরে হাঁটার সময় ছোট ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ—সকলেই উষ্ণ অভ্যর্থনা জানান। কেউ ফুল ছিটিয়ে, কেউ বা মালা পরিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান। বয়স্ক মহিলাদের স্নেহভরে আলিঙ্গন করতেও দেখা যায় তাঁকে।

এই উষ্ণ সমর্থনে আপ্লুত চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মাছে-ভাতে বাংলা, আবার জিতবে বাংলা। যতই হামলা হোক, জিতবই আমরা”। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে বলেন, “লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প বাংলার মহিলাদের শক্তি জুগিয়েছে। এই বাংলাই লক্ষ্মীদের বাংলা”।

তিনি আরও দাবি করেন, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে এবং মানুষ ইতিমধ্যেই নিজেদের মত স্থির করে ফেলেছেন।

এদিনের প্রচারে উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, পুরপারিষদ সদস্য সৌমেন দত্ত, বিন্দুমাধব দাস, তাপস কর, গৌতম করঞ্জাই সহ অন্যান্য নেতৃত্ব।

See also  আগ্নেয়াস্ত্র উদ্ধার পূর্ব বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি