আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চন্দ্রকোনায় ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

চন্দ্রকোনা বিধানসভায় জোরদার হচ্ছে নির্বাচনী প্রচার। বিজেপি প্রার্থী সুকান্ত দোলই মনোহরপুর পাইকপাড়া এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন। প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।এদিন এলাকাবাসীরা অভিযোগ জানান, দীর্ঘদিন ধরে একটি শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে পড়ে রয়েছে।

এর ফলে ছোট ছোট শিশুদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা।এই প্রসঙ্গে সুকান্ত দোলই আশ্বাস দেন, আসন্ন নির্বাচনে তিনি জয়ী হলে এক মাসের মধ্যেই বন্ধ হয়ে থাকা ওই শিশু শিক্ষা কেন্দ্রটি পুনরায় চালু করা হবে।

পাশাপাশি এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং স্থানীয়দের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

See also  কিশোর যুবকদের বইমুখী করতে সুন্দরবনে গাছতলায় শুরু হয়েছে দূর্গাচরনের বর্ণ পরিচয় কেন্দ্র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি