দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় জলাশয় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে পাশের একটি আমবাগানের জলাশয় থেকে একটি একনলা লং আর্মস উদ্ধার করে বিজয়গঞ্জ থানার পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস ও আইএসএফ-এর কর্মী-সমর্থকরা। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করে, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিজয়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।







