আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়ের মার্জিন বাড়িয়ে হ্যাটট্রিক করার লক্ষে জয়নগরের তৃনমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এবার লক্ষ্য হ্যাট্রিক। দু’বারের বিধায়ক এবং পেশায় শিক্ষক এই বিশ্বনাথ দাস।এবার ও জয়নগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি । ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন।

তৃতীয় বারের জন্য নাম ঘোষণার পর থেকে দেওয়াল লিখন থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে জনসংযোগ এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন বিদায়ী বিধায়ক তথা এবারের তৃনমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস।

আসন্ন নির্বাচনে জয়ের ব্যবধান আরও বাড়বে বলেইআশাবাদী এই প্রার্থী। তবে উন্নয়নের ক্ষেত্রে কিছু খামতি এখনও রয়ে গিয়েছে বলে অকপটে স্বীকার করে নিয়েছেন তিনি। সেই অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করাই এবার তার অন্যতম লক্ষ্য।

এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যাকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছেন তিনি। এই সমস্যা ঘিরে মানুষের মধ্যে কিছুটা ক্ষোভও রয়েছে বলে জানান।আর সেই পরিস্থিতি মোকাবিলায় তার বিধানসভার বেলে দূর্গানগরে একটি নতুন সাবস্টেশন তৈরির কাজ চলছে দ্রুত গতিতে।এর পাশাপাশি বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে দলের লিড বেড়েছিল।আর সেই ফলাফলের ওপর ভিত্তি করেই এবারের বিধানসভা নির্বাচনে আরও ভালো ফলের আশায় রয়েছেন তিনি। সব মিলিয়ে উন্নয়ন ও জনসংযোগকে হাতিয়ার করেই হ্যাট্রিক জয়ের লক্ষ্যে এগোচ্ছেন তিনি।রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালিকে সামনে রেখে তাই জোরদার প্রচারে নেমেছে তিনি।

See also  রিগিং করে বিজেপি ভোটে জিতবে বলে ঘোষনা করায় সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন তৃণমূল নেতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি