আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“রাস্তা না হলে ভোট নয়” — ২০২৬-এর আগে পুরুলিয়ার হরতান গ্রামে ভোটবয়কটের ডাক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের রিগিদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরতান গ্রামে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। তাঁদের সাফ বার্তা—প্রথমে পাকা রাস্তা নির্মাণ করতে হবে, তারপরই ভোটে অংশগ্রহণের প্রশ্ন উঠবে।

গ্রামবাসীদের অভিযোগ, রিগিদ হাই স্কুল থেকে হরতান গ্রাম পর্যন্ত রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ। বিশেষ করে বর্ষাকালে কাদায় ভরে যাওয়ায় যাতায়াত কার্যত অচল হয়ে পড়ে। স্কুল পড়ুয়া, রোগী এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয় প্রতিদিন।

স্থানীয়দের দাবি, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে ক্ষোভ ক্রমেই বাড়তে থাকে গ্রামবাসীদের মধ্যে।
এই পরিস্থিতিতে গ্রামবাসীরা একযোগে সিদ্ধান্ত নিয়েছেন, রাস্তার সমস্যার সমাধান না হলে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবেন। তাঁদের এই অবস্থানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের বয়কটের ডাক প্রশাসনের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এখন দেখার, গ্রামবাসীদের এই দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

See also  আজকের দিনের ইতিহাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি