আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কুলতলির প্রার্থী তথা বিদায়ী বিধায়কের হাত ধরে বিরোধী দল থেকে ১২০০ জন কর্মী সমর্থক যোগ দিলেন তৃনমূল কংগ্রেসের যোগদান সভায় বাইশহাটায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : নির্বাচনের আগেই কুলতলির বিধায়কের হাত ধরে বিরোধী দল থেকে শাসক তৃনমূলে যোগদান কুলতলিতে।সামনে বিধানসভার নির্বাচন।আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক তৃনমূল কংগ্রেসের সংগঠন বাড়ানোর লক্ষে একাধিক সভা চলছে।রবিবার বিকালে জয়নগর দু নং ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের কিল্লা দূর্গানগর কে বি এম মডেল স্কুলে তৃনমূল কংগ্রেসের যোগদান ও নির্বাচনী সভা হয়ে গেল।

যাতে উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভা বিদায়ী বিধায়ক তথা এবারের তৃনমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল, বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসুরা গাজী,বাইশহাটা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি নুরহোসেন গাজী,সুন্দরবন জেলা তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি মিলন পুরকাইত সহ আরো অনেকে।এদিন বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের বিরোধী এস ইউ সি আই দলের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন সিপাই ও সাবিনা ঢালি, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য নৃপতি গায়েন,বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি শৈলেন মন্ডলের হাত ধরে প্রায় ১২০০ কর্মী সমর্থকরা তৃনমুল কংগ্রেসে যোগ দেন।এদিন তাদের হাতে তৃনমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন কুলতলির বিদায়ী বিধায়ক তথা এবারের তৃনমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল।মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে এদিন বিরোধী দল থেকে শাসক তৃনমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানালেন কুলতলির বিদায়ী বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল।

তিনি এদিন বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে উন্নয়নের পর উন্নয়ন করে চলেছে।লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করেছেন।বেকারদের জন্য যুবসাথী,আবাস ঘর সহ একাধিক প্রকল্প তুলে দিয়েছেন মানুষের পাশে থাকেন তিনি।আর বিজেপি সাধারণ মানুষকে ভুল বোঝাচছেন।

তাই আগামী দিনেও দিদি আপনাদের পাশে থাকবেন।তাই আবার দিদি ক্ষমতায় আসবে বিজেপি যতই চেষ্টা করুক।আপনারা আমাদের পাশে থাকুন।এস আই আরের নামে মানুষদের হয়রানি করেছে।ভোটের লিস্ট থেকে নাম বাদ দিয়েছে।তাই এর জবাব দিতে তৃনমূল কংগ্রেসকে ভোট দিন।এদিন কিল্লা দূর্গানগর থেকে তরনীর মোড় পর্যন্ত পায়ে হেটে শোভাযাত্রায় অংশ নেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল।

See also  পুজোর প্রাক মুহুর্তে বুকিং না হওয়ায় দুঃশ্চিন্তায় ভুগছেন মাইক ব্যবসায়ীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি