আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের মুখে তৃণমূলে ধাক্কা, জেলা পরিষদের সদস্যের বিজেপিতে প্রত্যাবর্তন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নির্বাচন দোরগোড়ায়, রাজ্যজুড়ে যখন জোরকদমে প্রচার শুরু হয়েছে, ঠিক সেই সময়ই দলবদলের রাজনীতিতে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা পরিষদের এক নির্বাচিত সদস্য দল ছাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন।

শনিবার রাজ্য বিজেপির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা ও দেবজিৎ সরকারের উপস্থিতিতে পূর্বস্থলী ২ ব্লকের নেতা স্বপন ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।

জানা গিয়েছে, একসময় অবিভক্ত বর্ধমান জেলায় বিজেপির দায়িত্বে ছিলেন স্বপন ভট্টাচার্য। পরবর্তী সময়ে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূলের টিকিটে জিতে বর্তমানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই অবস্থাতেই ফের দলবদল করে বিজেপিতে প্রত্যাবর্তন করলেন তিনি।

এই যোগদান প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বহু নেতা-কর্মী শাসকদল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন।ভোটের আগে এই দলবদল পূর্ব বর্ধমানের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

See also  সুন্দরবনের লোকালয়ে বাঘের পরে এবার দানব কুমিরকে ঘিরে আতঙ্ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি