আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মন্দির ও বাড়িতে চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেফতার! খণ্ডঘোষে পুলিশের তৎপরতায় উদ্ধার প্রণামী বাক্সের টাকা ও গহনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মন্দির ও বাড়িতে চুরির ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তৎপরতায় অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত গুইর গ্রামে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত প্রায় ১২টা নাগাদ গুইর গ্রামের মহাপ্রভু মন্দির এবং তার পাশের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় খণ্ডঘোষ থানা-র পুলিশ। সঙ্গে সঙ্গেই শুরু হয় তদন্ত।তদন্তে উঠে আসে, ছোট্টু মণ্ডল নামে এক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। অভিযোগকারী পরিবারের বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল বলেও জানা যায়। সেই সূত্র ধরেই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ছোট্টু মণ্ডলকে গ্রেফতার করে।

পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইবাদুল মোল্লা নামের আর এক ব্যক্তিকেও আটক করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের কাছ থেকে মন্দিরের প্রণামী বাক্স থেকে চুরি হওয়া টাকা এবং বাড়ি থেকে চুরি হওয়া গয়নাগাটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালত-এ তোলা হয়েছে।

তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।অভিযোগ ওঠার পর দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

See also  “দেশের প্রয়োজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, ঘৃণা প্রচারের নয়” — লালকেল্লা বিস্ফোরণ নিয়ে অমিত শাহের পদত্যাগ দাবি অপার্থিব ইসলামের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি