আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের আগে রায়নায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নিরাপত্তা জোরদার প্রশাসনের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিধানসভা ভোট ঘোষণার আগেই পূর্ব বর্ধমান জেলা-র রায়না থানায় পৌঁছল এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, বিহার থেকে এই বাহিনী আনা হয়েছে। ভোটের আগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও ভোটারদের মনোবল বাড়ানোর লক্ষ্যেই এই মোতায়েন।

রায়নার কিষাণ মান্ডিতে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে। বাহিনী পৌঁছনোর সঙ্গে সঙ্গেই রায়না থানা পুলিশের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয়।

প্রশাসন সূত্রে খবর, ভোটের আগে বিভিন্ন এলাকায় নিয়মিত রুট মার্চ করা হবে। যাতে কোনওরকম অশান্তি বা বিশৃঙ্খলা না ঘটে, সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি, কোনও ভোটার যাতে ভয়-ভীতি বা প্রভাবের শিকার না হন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটের দিন পর্যন্ত এলাকায় কড়া নজরদারি চলবে বলে জানানো হয়েছে।

See also  পথসাথী মোটেলের দায়িত্ব রাজ্য এবার নিজের হাতেই নিচ্ছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি