আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এসআইআর-এর পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, পূর্ব বর্ধমানে পঞ্চায়েত প্রধানের নাম বাদ পড়ায় তোলপাড়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাংলায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার পর অবশেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। Election Commission of India-র তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর থেকেই অনলাইনে ফাইনাল লিস্ট দেখা যাচ্ছে।

তবে তালিকা প্রকাশের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। রিপোর্ট অনুযায়ী, পূর্ব বর্ধমান জেলার কালনা ১ নম্বর ব্লক-এর এক পঞ্চায়েত প্রধানের নামই নাকি চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

এই তথ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নাম কীভাবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার সময় একাধিক জেলায় নাম সংশোধন, সংযোজন ও বিয়োজন নিয়ে অভিযোগ উঠেছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের পর সেই বিতর্ক যেন আরও একবার সামনে এল।

এখন দেখার, প্রশাসনিক স্তরে বিষয়টি কীভাবে মীমাংসা হয় এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এই বিষয়ে কী পদক্ষেপ নেন।

See also  মহিলাকে মারধোর করে চোখে ও গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ায় অভিযোগে গ্রেপ্তার দুই অভিযুক্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি