আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কাটোয়ায় বিজেপির প্রবাস বৈঠক, সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শুক্রবার কাটোয়া সাংগঠনিক জেলায় কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের ‘সারদা মনি’ নামে একটি বেসরকারি লজে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিধানসভা প্রবাস বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেতৃত্ব।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-সহ বিধানসভার নেতৃত্ব, বিভিন্ন মণ্ডল সভাপতি, শক্তি প্রমুখ, বুথ সভাপতি ও অন্যান্য কার্যকর্তারা। দলীয় সূত্রে জানা যায়, বুথভিত্তিক সংগঠন মজবুত করা, জনসংযোগ বৃদ্ধি, আসন্ন সাংগঠনিক কর্মসূচির রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, সকলের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামত এই বৈঠককে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রত্যেক স্তরের নেতৃত্ব ও কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁর কথায়, দৃঢ় সংকল্প ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাটোয়া বিধানসভায় আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলার প্রত্যয় গ্রহণ করা হয়েছে।

দলীয় নেতৃত্বের মতে, প্রবাস কর্মসূচির এই ধারাবাহিক উদ্যোগ তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনের শক্তি সঞ্চার করবে এবং আগামীর রাজনৈতিক লড়াইয়ে দলকে আরও প্রস্তুত ও সুসংহত করে তুলবে।

See also  নাম বাদ যাওয়ার আতঙ্কে অসুস্থ বৃদ্ধা, SIR হিয়ারিং সেন্টারে পড়ে গিয়ে জখম! কাটলো হাত ও মুখের উপরের অংশ!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি