আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের চমক, প্রার্থী তালিকায় বাবুল–রাজীব–মেনকা–কোয়েল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন All India Trinamool Congress। দলের প্রকাশিত তালিকায় রাজনৈতিক ও অরাজনৈতিক—দুই ক্ষেত্রেরই একাধিক পরিচিত মুখ জায়গা পেয়েছেন।

রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী এবং টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে।

নতুনদের ওপর ভরসা দলের এই তালিকায় রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি প্রশাসন, আইন ও বিনোদন জগতের প্রতিনিধিত্ব স্পষ্ট। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই বাবুল সুপ্রিয় দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। অন্যদিকে প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমারকে উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব।

আইনি লড়াইয়ে দলের অবস্থান আরও পোক্ত করতে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর মনোনয়ন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে কোয়েল মল্লিকের মতো জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রার্থী করে বৃহত্তর সমাজের প্রতিনিধিত্বের বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও মত পর্যবেক্ষকদের।

তৃণমূলের বার্তা প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই প্রতিনিধিরা দলের ‘সহনশীলতা’ ও ‘প্রতিরোধের’ ঐতিহ্য সংসদে তুলে ধরবেন। প্রতিটি ভারতীয়র অধিকার ও মর্যাদা রক্ষায় দলের ‘অবিচল অঙ্গীকার’কে আরও শক্তিশালী করাই তাঁদের মূল লক্ষ্য হবে বলে জানানো হয়েছে।

See also  রায়না ২ ব্লকের লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি