আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভাতাড়ে দেয়াল লিখনে জোর বামেদের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে জোরদার প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই বাম শিবিরও। পূর্ব বর্ধমান জেলার ভাতাড় বিধানসভার অন্তর্গত বলগোনা অঞ্চলের মীরপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে বামেদের দেয়াল লিখন কর্মসূচি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না হলেও সংগঠনের তরফে প্রচার কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্মী-সমর্থকেরা সক্রিয়ভাবে দেওয়াল লিখনের মাধ্যমে রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছেন এলাকার মানুষের কাছে।

আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও মজবুত করতে এবং ভোটের ময়দানে প্রস্তুতি নিতে এই প্রাথমিক প্রচারপর্ব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতৃত্ব।

See also  বেপরোয়া যান চলাচলে পথ দূর্ঘটনা মৃত এক,আহত একাধিক জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি