আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘পরিবর্তন নয়, পরিত্রাণ চাই’ টুইট ঘিরে রাজনৈতিক তরজা! বিজেপিকে পাল্টা তোপ অপার্থিব ইসলামের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

“প্রতিশ্রুতি দেয় দিল্লি, বাস্তবায়ন করে না” পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের তীব্র বাকযুদ্ধ। “শুধুমাত্র পরিবর্তন নয়, এবার তৃণমূল থেকে সম্পূর্ণ পরিত্রাণ চাই”—এই মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিজেপি নেতা তরুণজোতি তিওয়ারি। তাঁর দাবি, ২০১১ সাল থেকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে মানুষকে স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে উন্নয়নের বদলে হয়েছে দুর্নীতি।

এই টুইটকে ঘিরেই পাল্টা কটাক্ষ ছুড়ে দেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ অপার্থিব ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় প্রতিক্রিয়া স্বরূপ বলেন, “প্রতিশ্রুতি কারা দেয়, সেটা বাংলার মানুষ খুব ভালোভাবেই বুঝে গেছেন। ভোটের আগে দিল্লির নেতারা বাংলায় এসে বড় বড় কথা বলেন, কিন্তু বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যায় না”।

অপার্থিব ইসলামের আরও দাবি, “লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন—প্রতিবারই দিল্লি থেকে নেতারা এসে একাধিক আশ্বাস দেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। বাংলার মানুষ আর ফাঁকা কথায় বিশ্বাস করেন না”।

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রশংসা করে বলেন, “বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন, তা বাস্তবে রূপ দেন। মা-মাটি-মানুষের সরকারের কাজ বাংলার মানুষ চোখে দেখছেন এবং তার সুফল পাচ্ছেন”। লক্ষীর ভান্ডার নিয়ে কম্পিটিশন করছে বিজেপি! চোখ রাখলে দেখা যাবে যেগুলো ডবল ইঞ্জিনের রাজ্য আছে তাদের দিকে তাকালেই বোঝা যায় তারা কতটা অসহায় অস্থায় আছে তারা পরিত্রাণ চাইছে! বিজেপি বুলডোজার নিয়ে সৈরাচারী চালাচ্ছে , বাংলা তো অনেক দূর ,দিল্লির বিসর্জন আসন্ন , মানুষ খুশিতে দিন গুনছে!

রাজনৈতিক মহলের মতে, আগামী নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বাকযুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। বিজেপির আক্রমণ এবং তৃণমূলের পাল্টা জবাব—এই দ্বৈরথেই সরগরম রাজ্য রাজনীতি।

See also  তারাপীঠ থেকে ফেরার পথে পথ দুর্ঘটনা - মৃত দুই , আহত চার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি