আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষের রেজিস্ট্রেশন ক্যাম্পে মিষ্টিমুখে স্বাগত! লাইনে দাঁড়ানো উপভোক্তাদের হাতে বেলিয়াতোড়ের ম্যাচা সন্দেশ ও পানীয় জল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খণ্ডঘোষ ব্লকের রেজিস্ট্রেশন ক্যাম্পে এদিন এক মানবিক ও সৌজন্যমূলক উদ্যোগ নজর কেড়েছে সকলের। লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী ও খেতমজুর প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন বহু নারী-পুরুষ। তাঁদের কথা মাথায় রেখেই আয়োজিত হয় সামান্য আপ্যায়নের ব্যবস্থা। ক্যাম্প প্রাঙ্গণে লাইনে অপেক্ষারত মানুষজনের হাতে তুলে দেওয়া হয় বাঁকুড়া জেলার বেলিয়াতোড়-এর বিখ্যাত ম্যাচা সন্দেশ ও পানীয় জলের বোতল। দীর্ঘ সময় অপেক্ষার মাঝে এই উদ্যোগে স্বস্তি পান উপস্থিত সাধারণ মানুষ।

এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্রী বিশ্বনাথ রায় বলেন, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়-এর আদর্শে বিশ্বাসী। মা-মাটি-মানুষের সরকার সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। রাজ্য সরকারের যে কোনও প্রকল্প ঘোষণা হলে মানুষ যাতে নির্বিঘ্নে তার সুবিধা নিতে পারেন, সে বিষয়েও আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই ভাবনা থেকেই খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লাইনে দাঁড়ানো মানুষদের হাতে স্বল্প আপ্যায়ন হিসেবে বেলিয়াতোড়ের ম্যাচা সন্দেশ ও জল তুলে দেওয়া হয়েছে”।

উপস্থিত বহু উপভোক্তাই এই উদ্যোগকে সাধুবাদ জানান। প্রশাসনিক কাজের পাশাপাশি মানবিক স্পর্শে এমন উদ্যোগ ক্যাম্পের পরিবেশকে আরও সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ করে তোলে বলে মত অনেকের। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহম্মদ অনাবিল ইসলাম বলেন, এই উদ্যোগ নতুন কিছু নয়। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশ অনুযায়ী দলের মূল মন্ত্রই হলো—মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে দাঁড়ানো। মা-মাটি-মানুষের সরকার সর্বদা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে।

তিনি আরও জানান, মানুষ যখন কোনও সমস্যায় পড়েন, তখন দলীয় স্তর থেকে স্পষ্ট নির্দেশ থাকে যাতে দ্রুত তাঁদের পাশে দাঁড়ানো যায়। মানবিক দায়বদ্ধতা থেকেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। বেরুগ্রাম অঞ্চল সভাপতি শাহাদ আলী ওরফে লকাই জানান, বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গার পাশাপাশি খণ্ডঘোষ ব্লকের বিডিও অফিসে রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিদিনই সেখানে উপস্থিত থেকে পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।

See also  খণ্ডঘোষে নবীনচন্দ্র বাগকে সংবর্ধনা, জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল

তিনি বলেন, “আমরা লক্ষ্য করি, দিন দিন রোদের তাপ বাড়ছে এবং প্রচুর মানুষ প্রকল্পের সুবিধা নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন। সাধারণ মানুষের এই অসুবিধার কথা মাথায় রেখেই বিষয়টি আমাদের ব্লক সভাপতি অপার্থিব ইসলামকে জানানো হয়। তাঁর নির্দেশ মোতাবেক বুধবার প্রায় ৫০০ জন উপভোক্তার হাতে মিষ্টি ও পানীয় জল তুলে দেওয়া হয়”।

শাহাদ আলী আরও জানান, “সকালে মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং ফিরতে ফিরতে অনেক সময় দুপুর গড়িয়ে যাচ্ছে। অনেকেই না খেয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন। তাঁদের হাতে সামান্য মিষ্টি ও জল তুলে দিয়ে যদি কিছুটা স্বস্তি দেওয়া যায়, সেটাই আমাদের প্রধান উদ্যোগ”।

উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক,সগড়াই অঞ্চল সভাপতি রাধাকান্ত মন্ডল সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি